ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়া রেলওয়ে স্টেশনে তামাকমুক্ত রেলসেবা গড়তে মতবিনিময় সভা

dailydesherkhabor
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ ধূমপান ও তামাকমুক্ত রেলসেবা গড়ে তোলার লক্ষ্যে কুলাউড়া রেলওয়ে স্টেশনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এ সভা “Initiative to Make Bangladesh Railways Tobacco Free (IMBRTF), Phase-3” কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়। সভায়   আইএমবিআরটিএফ, ফেজ-৩ এর প্রোগ্রাম অফিসার সাযিয়া বিনতে সালেহ উপস্থাপনায়  সভাপতিত্ব করেন এনফোর্সমেন্ট ও মনিটরিং (পরামর্শক) হোসেন আলী খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মির আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএস/ঢাকা কবির মোল্লা, টিআই/কুলাউড়া শাহজাহান পাটোয়ারী শাজু, ওসি/কেআরএফ আবুল কালাম আজাদ, হিসাব ও লজিস্টিক কর্মকর্তা মোঃ নুর আলী বিশ্বাস, স্টেশন মাস্টার রুমান আহমেদ এবং আরএনবি ইনচার্জ রুবেল আহমেদ।

বক্তারা বলেন, রেলস্টেশন ও ট্রেনে ধূমপান যাত্রীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

সভা শেষে কুলাউড়া রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে “ধূমপান ও তামাকমুক্ত” বার্তাসংবলিত স্টিকার লাগানো হয়। পাশাপাশি স্টেশনে আগত ট্রেনের যাত্রীদের ধূমপান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় এ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে দেশের রেলসেবাকে সম্পূর্ণ তামাকমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা