ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন

dailydesherkhabor
মে ১, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (১ মে) জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের আয়োজনে সকাল সাড়ে ৮টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দিনাজপুরে ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৫ এর উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুরে সংগঠনের নিজস্ব ভবনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা মোঃ হুমায়ুন কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মোঃ আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন শ্রী বিপ্লব কুন্ডু। বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শ্রমিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।