ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনের কারখানা উচ্ছেদ: নরসিংদীতে মোবাইল কোর্টে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

dailydesherkhabor
জুন ১৯, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃমামুন মোড়ল, জেলা প্রতিনিধি: (নরসিংদী) : নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৫টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুনের কারখানার গ্যাস লাইন বিচ্ছিন্ন করে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের মেন্ডাতলা এলাকায় দিনব্যাপী এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মেন্ডাতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুনের কারখানা চিহ্নিত করা হয়। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা ও স্থানীয় জনগণের সহযোগিতায় কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্থাপনাটি ভেঙে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত কারখানাটির কারণে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় ৫টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা এবং নরসিংদী জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ খালিদ হোসেন শিমুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।