ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও মাইজভান্ডার মহান ২রা ভাদ্র পবিত্র ওরস শরীফ সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

dailydesherkhabor
আগস্ট ১৩, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারিয়া কালিগঞ্জ থানা শাখা, গাজীপুর এর উদ্যোগে পৌরসভার সংলগ্ন মেসার্স আসিফ এন্টারপ্রাইজের অফিসে আগামী ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং মাইজভান্ডার মহান ২রা ভাদ্র পবিত্র ওরস শরীফ সফল করার লক্ষ্যে এক সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায়, আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি খলিফা মোঃ বশির উদ্দিন, সাধারণ সম্পাদক খলিফা আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কেন্দ্রীয় খানকা শরীফের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক ওসমান মীর, কোষাধক্ষ্য মোশাররফ মিয়া, আব্দুল খলিল মিয়া, খলিফা মোশারফ মিয়া, খলিফা নয়ন মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।  খলিফা বশির উদ্দিনের সভাপতিত্বে এবং খলিফা আবুল খায়েরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তাগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ১২ ই রবিউল আউয়াল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান। মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারীর নির্দেশ মোতাবেক সকল তরীকায়ে মাইজভান্ডারীর ভক্ত, আশেকান, মুরিদানের উপস্থিতি নিশ্চিত করার পক্ষে প্রয়োজনীয় কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয়। এবং তরিকায়ে মাইজভান্ডারীর আলো যিনি সারা বিশ্বে ছরিয়ে দিয়েছেন, সেই মহান বিশ্ব শান্তির দূত, আওলাদে রাসুল সাঃ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মইনুদ্দিন আহমদ মাইজভান্ডারী (কঃ) ওফাত দিবস ২রা ভাদ্র মহা পবিত্র ওরস শরীফ সফল করা এবং আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া কালিগঞ্জ উপজেলা শাখা এবং কালিগঞ্জ কেন্দ্রীয় খানকা শরীফের কমিটি নিয়ে আলোচনা করা হয়।