ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

dailydesherkhabor
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পৈতৃক জমিতে গাছের চারা রোপণকে কেন্দ্র হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন আহত হওয়া খবর পাওয়া গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর ) বিকাল ৫ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হারিছুল ইসলাম (২৬) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি হামলা, বাড়িঘর ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা উল্লেখ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারিছুল ইসলামের পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল স্থানীয় কয়েকজনের । এরই জেরে গতকাল দক্ষিণ নারগানা গ্রামের মৃতঃ আলী হোসেন এর ছোট ছেলে জনি, জরিনা বেগমের ছেলে জুয়েল সহ অজ্ঞাত কয়েকজন অভিযুক্তরা হারিছুল ইসলাদের জমি থেকে প্রায় ২০টি ফলজ গাছের চারা উপড়ে ফেলে, হারিছুল ইসলামের বাবা চান মিয়াকে গালিগালাজ করে, জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় অভিযুক্ত জনি চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার বাবা চান মিয়াকে আঘাত করলে এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া হারিছুল ইসলামের ভাই মো. তারিকুল ইসলাম (৩০) ও তার মাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ রয়েছে। পরে অভিযুক্তরা বাড়িতে ঢুকে আলমারি ভাঙচুর করে নগদ ৩৫ হাজার টাকা এবং প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যান। ঘটনার পর পরিবারের সদস্যদের হত্যা ও গুমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার জানান, আহতদের মধ্যে চান মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত জনি এবং জুয়েল এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।