ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের বার্ষিক শূরা বৈঠক অনুষ্ঠিত সংগঠনের অগ্রযাত্রায় সুপরিকল্পিত কর্মতৎপরতার ওপর গুরুত্বারোপ

dailydesherkhabor
নভেম্বর ২৯, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বশিরুল আলম,আলমডাঙ্গা(চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে বার্ষিক শূরা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা আড়াই টায় অনুষ্ঠিত এ বৈঠককে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। তার বক্তব্যে তিনি পূর্ববর্তী শূরা বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন— “সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হলে সুপরিকল্পিত ও গঠনমূলক কর্মসূচি গ্রহণের কোনো বিকল্প নেই। বিগত সময়ের কাজগুলোর সফলতা ও সীমাবদ্ধতা মূল্যায়ন করে আগামী দিনের করণীয় ঠিক করতেই শূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”বৈঠকে গত ছয় মাসের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা উপস্থাপন করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে নেতৃবৃন্দ নানা দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক ও যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, এবং উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। বৈঠকের পুরোটা জুড়েই শৃঙ্খলা, ঐক্য, দায়িত্ববোধ ও দৃষ্টিনন্দন সংগঠনিক তৎপরতা নিয়ে আলোচনা হয়