ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জের নাগরী ইউনিয়নে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

dailydesherkhabor
নভেম্বর ৫, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের পৃথক দুই স্থানে বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ থানার মিরারটেক বরাইতলা এলকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ রায়হান ইসলাম শান্ত (২০), গলান দক্ষিন পাড়া এলকার মৃত সোলায়মান মিয়ার ছেলে মোঃ ইফরান মিয়া (২১) এবং উত্তরখান থানার চামুরখান এলাকার ওহাব আলী মোল্লার ছেলে মোঃ রতন মোল্লা (৪৫), নামে তিন জনকে ইয়াবা সহ গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের উলুখোলা ব্রীজের পশ্চিম পাশে সেনপাড়া অটোষ্ট্যান্ড এবং সেনপাড়া সাকিনস্থ জনৈক মন্তাজের নির্মাণাধীন বাড়ীর সামনে থেকে মাদক বেচাকেনা করতেছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন সংবাদ পেয়ে দ্রুত উলুখোলা পুলিশ ক্যাম্প দায়িত্বরত এসআই(নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন কে সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে যাওয়ার নির্দেশ দেন।  দ্রুত ঘটনা স্থলে গেলে মাদক কারবারি মোঃ রায়হান ইসলাম শান্ত (২০), মোঃ ইফরান মিয়া (২১), মোঃ রতন মোল্লা (৪৫),দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে আটক করে জনসম্মুখে তাদের দেহ তল্লাশি করেন। তল্লাশি করে রায়হান ইসলাম শান্ত এবং মোঃ ইফরান মিয়ার কাছে ১১ (এগার) পিস  এবং রতন মোল্লার কাছে ২০(বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উপস্থিত সাক্ষী গণের সামনে ইয়াবা জব্দ করে। আসামিদেরকে থানায় নিয়ে আসেন। অতঃপর এসআই(নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন বাদি হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে দুইটি মামলা দায়ের করেন। এলাকার সূত্রে জানা যায় রায়হান ইসলাম শান্ত, মোঃ ইফরান মিয়া , মোঃ রতন মোল্লা  দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। এদের গ্রেফতারের পরে এলাকার ভিতরে মানুষের গুঞ্জন এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে জানা যায়। এ ব্যাপারে কথা হয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এর সাথে, তিনি জানান কালীগঞ্জ থানা কে আমি একটি মাদকমুক্ত এলাকা করতে চাই। এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোন ছাড় দেওয়া হবে না। কালীগঞ্জ থানার মামলা নং- ০৪ এবং ০৫ তারিখ- ০৪ নভেম্বর ২০২৫, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে আদালতে পাঠানো হয়।