জাকারিয়া আল মামুন, গাজীপুর জেলা প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ কে কেন্দ্র করে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে” এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় “এই স্লোগানকে সামনে রেখে ১২ ই নভেম্বর সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে বইমেলা, কারু শিল্পী, উদ্যোক্তা মেলা, পিঠাউৎসব চিত্র প্রদর্শনী এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা মন্ত্রণালয় এর সচিব ডঃ মোস্তাফিজুর রহমান। দুপুর তিনটায় শুরু হয় ফুটবল ফাইনাল খেলা। চুড়ান্ত পর্বে ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বক্তারপুর ইউনিয়ন ফুটবল টিম ও তুমিলিয়া ইউনিয়ন ফুটবল টিম। বক্তারপুর ইউনিয়ন ২ গোলে বিজয়ী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম,
উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী আফতাব উদ্দিন সহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং প্রশাসকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরিশেষে পুরুস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।


