ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন আবারও গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

dailydesherkhabor
নভেম্বর ২০, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি: কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন ২য় বারের মত গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন । বৃহস্পতিবার (২০ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্র যানা যায় , মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিদানে উপস্থিত থেকে  কালীগঞ্জ থানার (ওসি) মো. আলাউদ্দিন এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হলেও বিপদে পরলে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। উল্লেখ্য, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন নভেম্বর মাসে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ প্রসঙ্গে ওসি মোঃ আলাউদ্দিন বলেন, গত বছরের ন্যায় এবারও গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছি্ তা সম্ভব হয়েছে  কালীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতার কারনে।পুলিশী সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। তিনি যতদিন দায়িত্বে থাকবেন নেয়নিষ্ঠা কর্মদক্ষতায় অবিচল থেকে কাজ করবেন।