ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

dailydesherkhabor
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এ আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী। স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন এম. জিমিউর রহমান চৌধুরী। আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ। এছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে নানামুখী প্রস্তুতি শুরু করেছেন।
এদিকে একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে মৌলভীবাজার-২ আসনে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।