ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ আরাবিয়‍্যাহ’র ১১তম পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

dailydesherkhabor
ডিসেম্বর ৩১, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন নিজস্ব প্রতিবেদক: তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ আরাবিয়‍্যাহ, কালিগঞ্জ, গাজীপুর এর উদ্যোগে ১১তম কেন্দ্রীয় পরীক্ষার পুরষ্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর (বুধবার) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা কাসিমিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানা মাঠে তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ আরাবিয়‍্যাহ সভাপতি হযরত মাওলানা মতিউর রহমান গাজীপুরী’র সভাপতিত্বে এবং মাওলানা জুনায়েদ ইবনে ইবরাহীম এর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ আরাবিয়‍্যাহ মহাসচিব হযরত মুফতি হেদায়েতুল্লাহ কাসেমী, পরীক্ষা নিয়ন্ত্রক হযরত মাওলানা কাউছার আলম, নারগানা কাসিমিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার মুহতামীম এবং লালমাটিয়া মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা মাসউদুর রহমান, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ আরাবিয়‍্যাহ এর নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মতিন, মুফতী মাহফুজুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মুফতী মাজহারুল ইসলাম, মাওলানা ইয়াসিন আলহাবীব, মাওলানা আব্দুল্লাহ সহ তানযীমের দায়িত্বশীল বৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারগানা কাসিমিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হযরত মুফতি আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন নারগানা কাসিমিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার সভাপতি হাজী রুস্তম খান, জামালপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সামাদ মৃধা, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি’র নেতা আব্দুল গনি, নূর মোহাম্মদ সহ কালীগঞ্জের বিভিন্ন মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে মাদ্রাসার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গঠন করাই মাদ্রাসা শিক্ষার্থীদের ব্রত হওয়া উচিত। কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। শিক্ষক এবং অভিভাবক দের আরো বেশি করে শিক্ষার্থীদের পড়া-লেখার ব্যাপারে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীর মাঝে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থী প্রত্যেককে ১ হাজার টাকা, দ্বিতীয় ৭ শত ও তৃতীয় স্থান অধিকারকারী কে ৫শত টাকার বিশেষ বৃত্তির পাশাপাশি ৩০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়। বক্তারা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন এবং তাদের দেশ ও ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।