ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে কমরেড নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

dailydesherkhabor
জানুয়ারি ৩, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর(সিরাজগঞ্জ):  “তোমার দীপ্ত প্রাণে গণমুক্তির স্বপ্ন ছিল অবিরত” সাবেক ইউনাইটেড কমিউনিস্ট লীগ-এর পলিটব্যুরো সদস্য ও পাবনা জেলার সংগ্রামী কৃষকনেতা কমরেড নজরুল ইসলামের প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। “তোমার দীপ্ত প্রাণে গণমুক্তির স্বপ্ন ছিল অবিরত”—এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে এ স্মরণসভার আয়োজন করা হয়। শনিবার (০৩-০১-২০২৬ইং) বিকাল ৪টায় শাহজাদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন। সভায় বক্তারা কমরেড নজরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবন, কৃষক আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তার আপসহীন সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্মরণসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মতিউর রহমান, সাংবাদিক আতোয়ার রহমান পিন্টু, নাট্য ব্যক্তিত্ব কাজী ওবায়দুল শওকত, ছাত্রনেতা ছানোয়ার, রফিকুল ইসলাম, কমরেড সেরাজ, বুদ্ধিশ্বর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর বাবুল, নাট্য ব্যক্তিত্ব এ.এ. শহীদুল্লাহ বাবলুসহ আরও অনেকে।‌ বক্তারা বলেন, কমরেড নজরুল ইসলাম আজীবন শ্রমজীবী মানুষ, বিশেষ করে কৃষকদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্নে রাজনীতি করেছেন এবং কৃষক আন্দোলন সংগঠিত করতে তার অবদান এ অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন। স্মরণসভা শুরুর আগে প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ কমরেড নজরুল ইসলামের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।